রংপুরে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের তথ্য কেন্দ্রের উদ্বোধন

রংপুর অফিস:

রংপুরে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল কলকাতা ও সিওক হেলথকেয়ারের ইনফরমেশন সেন্টারের উদ্বোধনী করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর মর্ডানমোড়ে অবস্থিত কমিউনিটি চক্ষু হাসপাতালে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল কলকাতা ও সিওক হেলথকেয়ারের ইনফরমেশন সেন্টার উদ্বোধন করা হয়।

হাসপাতালের উদ্বোধন করেন অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল কলকাতার সিইও রানা দাস গুপ্তা। সিওক হেলথ কেয়ার ও কমিউনিটি চক্ষু হাসপাতালের সিইও নুর ই আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিওক হেলথ কেয়ার রংপুরের চেয়ারম্যান ফেরদৌস আলম মুকুল, নির্বাহী পরিচালক লে. কর্ণেল ফরিদ আলম, রংপুর স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডাক্তার জাকিরুল ইসলাম লেলিন।

এ সময় চিকিৎসাসেবা ও হাসপাতাল প্রসঙ্গে দিক নির্দেশনা মূলক, অভিজ্ঞতার আলোকে মূল বক্তব্য রাখেন অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল কলকাতার সিওও অভিজিৎ মজুমদার, রেডিয়েশন এনকোলজিস্ট ডাক্তার সাইয়ান পল, কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জন সুশান মুখোপাধ্যয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply