রংপুরে আগুন পোহাতে গিয়ে আরো একজনের মৃত্যু

নিউজ ডেস্ক:

রংপুরে আগুন পোহাতে গিয়ে আরো একজন মারা গেছেন। মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত রোকেয়া বেগম রংপুরের পাশারিপাড়ার বাসিন্দা।

রমেকের বার্ন ইউনিটের প্রধান ড. পলাশ জানান, রোকেয়ার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তার বুক ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাকে দগ্ধ অবস্থায় ২৮ ডিসেম্বর রমেকে ভর্তি করা হয়। শুরু থেকেই তার অবস্থা আশংকাজনক ছিল। 

তিনি আরো জানান,শীত মৌসুমে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার পর্যন্ত পাঁচজন মারা গেছে। ভর্তি ২৭ জনের মধ্যে ১৩ জনের অবস্থা আশংকাজনক।