
রংপুর অফিস:
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর এর উদ্যোগে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, রংপুর এর সহযোগিতায় নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন করা হয়। “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্বব” প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর এ দিবসটি উদ্যাপিত হলো।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক-এর পতাকা উত্তোলন ও পরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।প্রধান অতিথি ছিলেন রংপুর এর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কের পাশে দুর্নীতিবিরোধী এক মানববন্ধনের আয়োজন করা হয় এবং মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন এর -এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেন, বৃটিশ আমল থেকে এ উপমহাদেশের মানুষের দুর্নীতি করার প্রবনতা রয়েছে এ দুর্নীতি প্রতিরোধ করতে হলে আমাদের সকলকে নিজের সাথে নিজে যুদ্ধ করতে হবে।
তিনি নৈতিকতার ইতিবাচক পরিবর্তন ও সিস্টেমের পরিবর্তন করতে হবে যাতে দুর্নীতি করার সুযোগ সংকুচিত হয়। একই সাথে জেলা ও উপজেলায় দুর্নীতি প্রতিরোধে দুদককে ও দুপ্রককে শক্তিশালী ভূমিকা রাখার আহবান জানান। সিস্টেমকে পরিবর্তনে সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে উল্লেখ করে তা কার্যকর করতে পারলে দুর্নীতি অনেক কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করে এ কাজে প্রশাসনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বক্তব্য রাখেন দুদক এর রংপুর বিভাগীয় পরিচালক মোঃ আব্দুল করিম,রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটনের কমিশনার নুরে আলম মিনা, রংপুরের পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র সভাপতি সুশান্ত চন্দ্র খা।
বক্তারা বলেন, উন্নত দেশের স্বপ্ন পূরণের লক্ষ্যে দুর্নীতি একটি প্রধান বাধা, এ বাধা অতিক্রম করতে আমাদের সকলকে একসাথে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। জেলা দুপ্রক এর সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আহসান হাবীব।
এছাড়াও সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুরের সহ-সভাপতি প্রফেসর মো: শাহ আলম তাঁর বক্তব্যে নাগরিক সমাজের বিভিন্ন দাবী ও দুর্নীতির বিভিন্ন অবস্থা তুলে ধরেন। তিনি গণশুনানী আয়োজন, তথ্যে অবাধ প্রবাহ নিশ্চিত করা, নাগরিকদের কথা বলার সুযোগ বৃদ্ধি করা, দুদকের শক্তিশালী অবস্থান সৃষ্টির আহবান জানিয়ে প্রধান মন্ত্রীর ঘোষিত “দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স” নীতির কথা স্মরণ করিয়ে দেন।
এতে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তা, সাংবাদিক, সনাক, দুপ্রক রংপুরের সদস্যবৃন্দ, দুদক, টিআইবি, সমাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি, সেচ্ছাসেবীবৃন্দসহ নানা পেশার ও প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক নাগরিকবৃন্দ। আলোচনা শেষে দুর্নীতবিরোধী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
এম২৪নিউজ/আখতার