রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

রংপুর অফিস:

রংপুর জেলা প্রশাসন, ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রংপুরে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০.৩০ টায় রংপুর টাউন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য, পুলিশ সুপার জনাব ফেরদৌস আলী চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মমতাজ উদ্দিন আহম্মেদ। এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীরা।

অনুষ্ঠানে অতিথিগণ নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং উন্নত বাংলাদেশ গড়ার পথে নারীদের ভূমিকার বিষয়ে আলোকপাত করেন। উল্লেখ্য, এ বছরের নারী দিবসের মূল প্রতিপাদ্য, “টেকসই আগামীর জন্য-জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”আলোচনা সভা শেষে বিভাগীয় কমিশনার, মোঃ আবদুল ওয়াহাব ভূঞা বিভাগ, দুই জন নারীকে সম্মাননা প্রদান করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply