বগুড়া-রংপুর গ্যাস পাইপ লাইন নির্মাণ কাজের মিঠাপুকুর অংশে উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

রংপুর তথা উত্তরবঙ্গের দীর্ঘদিনের প্রত্যাশীত বগুড়া-রংপুর গ্যাস পাইপ নির্মাণ কাজের মিঠাপুকুর অংশে উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮মার্চ) দুপুরে মিঠাপুকুর উপজেলার ভবানিপুর অংশে গ্যাস লাইন সংযোগের উদ্বোধন করেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (অপারেশন) জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহ, মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা প্রমুখ।

প্রসঙ্গত, বগুড়া থেকে রংপুর হয়ে সৈয়দপুর পর্যন্ত নির্মানাধীন এই গ্যাস লাইন প্রকল্পে মোট ৫ টি অংশে ৫টি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলি। আর সেই সাথে যে সকল জমির উপর দিয়ে এই পাইপ লাইন নির্মাণ করা হচ্ছে সে সকল জমি অধিগ্রহনের কাজও চলমান রয়েছে। আর এই প্রকল্পটি বাস্তবায় করছে পেট্রোবাংলার গ্যাস ট্রান্সমিশন কোং লি.। এছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠান এআরসি, ক্যাথওয়েল ও বিএফইডাব্লিউ যৌথ ভাবে এ কাজ সম্পন্ন করবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply