রংপুরে ‘আল্লাহর দলে’র আঞ্চলিক নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক:

রংপুর মহানগরী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর রংপুর আঞ্চলিক নেতা আশরাফুজ্জামান পিয়ালকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যায় র‍্যাব-১৩ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খন্দকার গোলাম মর্তুজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে নগরীর জাহাজ কোম্পানি এলাকায় অভিযান চালিয়ে আল্লাহর দলের আঞ্চলিক ‘নায়ক’ আশরাফুজ্জামান পিয়ালকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার পিয়াল সংগঠনের জন্য চাঁদা আদায়, নিয়মিত গোপন বৈঠক, সংগঠনের জন্য সদস্য সংগ্রহ করতেন।

Leave a Reply