
নিউজ ডেস্ক:
রংপুর নগরীতে ২২৩ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে র্যাব-১৩ এর একটি অভিযানিক দল।
শুক্রবার (২৩ জুলাই) বিকালে র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. নুরুল হক মিলন (৩৫) ও মোছা মিম (২৩)।
নগরীর কোতোয়ালি থানার ঠিকাদার পাড়া নুরপুরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী এক নারী ও পুরুষকে গ্রেফতার করে র্যাব।
এসময় তাদের কাছ থেকে ২২৩ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ২৪৫০ টকা উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার