রংপুরে ইয়াবাসহ ভাই-বোন আটক

নিউজ ডেস্ক:

রংপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুই ভাই-বোনকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (১৬ আগস্ট) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) ফারুক আহমেদ।

গ্রেফতার নুর বানু ও নুরুল হুদা ওরফে খলিফা দুজন সম্পর্কে আপন ভাই-বোন। তারা নগরীর নুরপুর এলাকার বাসিন্দা। তাদের পিতার নাম মৃত নুরুল ইসলাম। 

ফারুক আহমেদ জানান, সোমবার সকালে রংপুর নগরীর নুরপুর এলাকায় মাদক বিরোধি অভিযান চালায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেখানে নুর বানুর বসতবাড়ির শয়নকক্ষ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় নুর বানু (৪০) ও তার ছোট ভাই নুরুল হুদা ওরফে খলিফাকে (৩৫) আটক করে পুলিশ।

আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নুর বানু ও নুরুল হুদার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply