
রংপুর অফিস:
রংপুরের মিঠাপুকুরের সদর থেকে ৩৫৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩।
র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ গত রোববার দুপুরে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২০ আগস্ট শুক্রবার বিকালে, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা সদর থেকে ৩৫৯ পিস ইয়াবাসহ মিঠাপুকুর উপজেলার মাদক কারবারী কাশিনাথপুর গ্রামের মোখলেছার রহমানের পুত্র রাজিব মিয়া (২২), শেরপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র মোসফেকুর রহমান (৩৮) এবং-খোর্দ্দ কোমরপুর গ্রামের জিন্নাহ মিয়ার পুত্র জাফরুল ইসলাম (২৩)কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবেরর সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক কারবারীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামীদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার