রংপুরে উচ্চ আদালতে ভূয়া জামিন করিয়ে দেওয়া চক্রের মূলহোতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক:

আদলতের কাগজপত্র জাল করে উচ্চ আদালতে ভূয়া জামিন করিয়ে দেওয়া চক্রের মূলহোতা আবুল হোসেনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৩ আগষ্ট) বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভিস্টেকেশন (পিবিআই) রংপুরের কর্মকর্তা জাকির হোসেন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, গত বছরের ৮ জানুয়ারি বদরগঞ্জ থানায় আব্দুল মুনিম নাম একজনের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের হয়। সেই মামলায় কারাগারে যান আব্দুল মুনিম। পরে ওই আসামীকে জামিন করার জন্য উঠে পড়ে লাগে একটি চক্র। 

গত বছরর ২৩ মার্চ ওই চক্রর মূলহোতা আবুল হোসেন মোহুরী আসামী আব্দুল মুনিমকে জামিন করার জন্য উচ্চ আদালতের আইনজীবি আল আমিন এর সহকারী মোঃ ওয়াহেদুজ্জামানের সাথে যোগাযাগে করেন। জামিন করার স্বার্থ সংশ্লিষ্ট মামলালার এজাহার, বাদীর অভিযাগ, সুরতহাল রিপার্ট, ভিসেরা রিপোর্ট, আসামী ফরায়ার্ডিং এবং আদালতর ক্রিমিনাল মিস  কেস নং-৯৯/২৩ এর কাগজপত্র জাল করে জামিন আবেদনের লক্ষ্যে কাগজপত্র প্রেরণ করেন। সেই অনুযায়ী উচ আদালত উক্ত আসামীর জামিন প্রদান কারন।

পরবর্তীতে আবুল হোসেনের প্রদানকৃত কাগজপত্র জাল ও ভূয়া এবং সৃজনকৃত মর্মে উচ্চ আদালতে প্রতিয়মান হওয়ায় আসামী আব্দুল মুনিমের জামিন বাতিল করে উল্টো তার নামে উচ্চ আদালতের নির্দেশে উচ্চ  ডিএমপি শাহবাগ থানায় চলতি বছরের ১৬ আগষ্ট শাহবাগ থানায় মামলা হয় যার নং ১৪/২৩। উক্ত মামলা উচ আদালতর নির্দেশে রংপুর পিবিআইকে প্রদান করা হয়।

একই অপরাধ আসামী আবুল হোসেন মোহুরী নামে চলতি বছরের ১৩ জুন শাহবাগ থানায় পৃথক দুটি মামলায় রুজু করা হয়। যার নং ১৮ ও ১৯। উচ আদলতের নির্দেশে পুলিশ ব্যুরা অব ইনভিস্টগশন (পিবিআই) অভিযান চালিয় আবুল হোসেন মোহুরীকে গ্রেপ্তার করত সক্ষাম হয়। পরবর্তীতে আবুল হোসেনের দেয়া তথ্য মতে  জাল কাগজপত্র তরীর কম্পিউটার, প্রিন্টার  সহ অপর আসামী মোক্তার আলীক গ্রেফতার করে পিবিআই রংপুর।

সংবাদ সম্মেলনে পিবিআই কর্মকর্তা জাকির হোসেম আরও বলেন, জেলার পীরগাছা থানার রাজবল্লভ এলাকার মৃত আজগার আলীর ছেলে আবুল হোসেন রংপুর জজকোর্ট ২০০০ সাল থেকে মূহুরী কাজ করতো। ২০১৭ সালে আবুল হোসেনের নামে প্রতারণার মামলা হয় এবং সেই মামলায়  আবুল হোসেন এক বছর হাজতবাস খাটেন এবং  পরে জামিনে মুক্তি পায়। ২০২০ সালে তার মোহুরীর লাইসেন্স বাতিল হয়। লাইসেন্স বাতিল হওয়ার পর থেকে আবুল হোসেন রংপুর  নিম্ন আদালতের ভূয়া কাগজপত্র তৈরি সহ নানা অপকর্মে জরিয়ে পড়েন। সেই সাথে আদালতের বিভিন্ন দফতরের অসাধু ব্যাক্তিতের সমন্বয়ে  গড়ে তোলেন ভূয়া জামিনচক্র সিন্ডিকেট।

এছাড়াও তার বিরুদ্ধ বিভিন্নসময়ে আসামীর স্বজনদের  নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযাগ রয়েছে। পরে আসামীদের আদালতে নেওয়া হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply