
রংপুর অফিস:
রংপুরে ডিসি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির মধ্যেদিয়ে ৭মার্চ পালন করা হয়েছে।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আজ সোমবার সকাল ৯টায় প্রথমে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, জেলা প্রশাসক মোঃ আসিব আহসানসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ। এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে সশস্ত্র সালাম প্রদান কার্যক্রম পরিচালিত হয়।
অপরদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ ঐতিহাসিক ০৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- ম্যুরালে পুস্পস্তবক অর্পন ও গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় আরপিএমপির রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম সহ আরপিএমপির সকলস্থরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার