রংপুরে ওজনে কম দেওয়ায় পেট্রোল পাম্পে জরিমানা

স্টাফ রিপোর্টার (রংপুর):

পেট্রোল পাম্পে ওজনে কম দেওয়া প্রতিরোধে রংপুর নগরে অভিযান পরিচালনা করেছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

আজ সোমবার রংপুর নগরের মডার্ণ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয় ।

এসময় বিএসটিআই’র পরিদর্শক, র‍্যাব-১৩ এর সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন।

অভিযানে মিজান ফিলিং স্টেশন, চাঁদ ফিলিং স্টেশন ও ট্রাস্ট ফিলিং স্টেশনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply