রংপুরে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে সোহাগ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকালে নগরীর শালবন মিস্ত্রীপাড়ার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন তড়িঘড়ি করে তার দাফন সম্পন্ন করেছে।

তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হবার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সোহাগ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। পারিবারিক সিদ্ধান্তে মৃতের দাফন দ্রুত সম্পন্ন হওয়ায় স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করতে পারেনি।

রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায় সাংবাদিকদের বলেন, করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে রংপুর সিটি কপোরেশনের পক্ষ থেকে মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করছে কি না তা তার জানা নেই।

এম২৪নিউজ/আখতার।