
নিউজ ডেস্ক:
রংপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) বিকালে রংপুরের সিভিল সার্জেন ডা. হিরম্ব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত হয়ে নিহতরা হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর এলাকার ডা, আব্দুল ওয়াহেদ আলীর স্ত্রী আনোয়ারা বেগম এবং কুড়িগ্রাম জেলার উলিপুরের অক্ষয় কুমার ।
এরা দুজনেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুরে নতুন করে আরও ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন । এর মধ্যে রংপুর নগরীতে ১৯ জন পীরগঞ্জ উপজেলায় দুই জন এবং কাউনিয়া ও বদরগঞ্জ উপজেলায় একজন করে।
রংপুর সিভিল সার্জেন অফিস সূত্রে জানা গেছে গত ১৫ দিনে রংপুরে করোনা আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
এ ব্যাপারে রংপুরের সিভিল সার্জেন ডা, হিরম্ব কুমার জানান, রংপুরে করোনা সংক্রমণ একেবারে কমে গিয়েছিলো কিন্তু হঠাৎ করে আবারও বৃদ্ধি পেয়েছে।
এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এম২৪নিউজ/আখতার