
অনলাইন ডেস্ক:
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পঞ্চগড়ের বোদার সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান। রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্বর কুমার রায় জানান, আমিনুর রহমানের বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া ইউপির প্রধানপাড়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন ছিলেন।
গত ১৭ মে রাতে তাকে রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়।
কয়েকদিন আগে ঢাকায় মারা যাওয়া স্ত্রীর লাশ নিয়ে তিনি পরিবারসহ সাকোয়ার বাড়িতে ফেরেন। গত ১৫ মে ওই পরিবারের চার জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৭ মে তার শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়।
রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালের চিকিৎসক এসএম নূরুন নবী জানান, তিনি কিডনি সমস্যায় নিয়মিত ডায়ালাইসিস করাতেন। কিন্তু রংপুরে করোনার চিকিৎসা থাকলেও ডায়ালাইসিসের ব্যবস্থা ছিল না। চিকিৎসকেরা তাকে ঢাকায় নিতে অনুরোধ করলেও সন্তানেরা রাজি হননি।
সূত্র: ডেইলী বাংলাদেশ।