রংপুরে করোনা জয় করে বাড়ি ফিরলেন আরও ৬ জন

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে আরও ছয়জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রবিবার দুপুরে ওই ছয়জনকে ছাড়পত্রসহ ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়।

এ নিয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নুরুন নবী এসব তথ্য নিশ্চিত করেনে।

বাড়ি ফেরাদের মধ্যে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নাজমুন নাহার (২৬), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্স রেজওয়ানা বেগম (৪৫) এবং শাহীনা পারভীন (৪০), রংপুর কারুপণ্য লিমিটেডের জিএম সৈয়দ আনোয়ার হাবিব (৪৩), নগরীর রাধাবল্লভ এলাকার শমসের আলী (৫৫) ও সিটি করপোরেশন এলাকার কুদরত ই খোদা (৪২) রয়েছেন।

এম২৪নিউজ/আখতার।