রংপুরে করোনা সংক্রমিত ব্যক্তির হোম আইসোলেশন কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

করোনার ভাইরাস মোকাবেলায় রংপুর মহানগরীতে বাড়ি ও প্রতিষ্ঠানে করোনা সংক্রমিত ব্যক্তির হোম আইসোলেশন নিশ্চিতসহ সার্বিক কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলার জেলা প্রশাসক ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি জনাব মোঃ আসিব আহসান।

সভায় পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, রংপুর সিটি কর্পোরেশন, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

রংপুর মহানগরীতে বাড়ি ও প্রতিষ্ঠানে করোনা সংক্রমিত ব্যক্তির হোম আইসোলেশন নিশ্চিতসহ সার্বিক মনিটরিং ও সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে সভায় আলোচনা অনুষ্ঠিত হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply