
স্টাফ রিপোর্টার (রংপুর):
করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারে খাদ্য সহায়তা দিয়েছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহি সাদ এরশাদ।
মঙ্গলবার দুপুরে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের অসচ্ছল ও দিনমজুরদের মাঝে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সাদ এরশাদ বলেন, আমার বাবা সুখে দুঃখে রংপুরের মানুষের পাশে ছিলেন। আমিও বাবার মতো আপনাদের পাশে রয়েছি। আমার বাড়ি পল্লীনিবাস সব সময় উন্মুক্ত। সবাই আসবেন। আপনাদের সমস্যার কথা আমাকে বলবেন। আমি চেষ্টা করবো সমাধান করার।
আরো পড়ুন : রংপুরে পুলিশ ও নার্সসহ ৭ জন করোনা আক্রান্ত
খাদ্য বিতরণকালে জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফী, সদর উপজেলা জাপার সভাপতি কাজলী বেগম, সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার।