রংপুরে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার (রংপুর):

নগরীতে জলাবদ্ধতায় আটকেপড়া ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (ত্রাণ) সামগ্রী বিতরণ করেছেন রংপুর সিটি কর্পোরেশন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায়, রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় গতকাল বুধবার নগরীর ২০নং ওয়ার্ডের মুলাটোল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো: মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে উক্ত ত্রান বিতরন কর্মসূচিতে প্রধান অতিথি থেকে জলাবদ্ধতায় আটকেপড়া ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (ত্রাণ) সামগ্রী বিতরণ করেন রংপুরের জেলা প্রশাসক মো: আসিব আহসান।

বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমি মিঞা ২০নং ওয়ার্ড কাউন্সিলর মো: তৌহিদুল ইসলাম ও মহিলা কাউন্সিলর।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ান বকুল, এ্যাড. আক্তারুজ্জামান লিটু, মোস্তাফিজার রহমান বিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় জলাবদ্ধতায় আটকেপড়া ও ক্ষতিগ্রস্ত প্রায় দু’শত মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এম২৪নিউজ/আখতার