রংপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

নিউজ ডেস্ক:

রংপুরের মাহিগঞ্জে আসরিফা খাতুন (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রবিউল ইসলামকে আটক করা হয়। 

শুক্রবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে নগরীর মাহিগঞ্জ নাছনিয়ার বিল এলাকায় এ ঘটনা ঘটে। আটক রবিউল ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ৫ বছর আগে মাহিগঞ্জ এলাকার রবিউল ইসলামের সঙ্গে আসরিফার বিয়ে হয়।বিয়ের পর থেকেই তাদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।

শুক্রবার আবারো তাদের মাঝে বিরোধ সৃষ্টি হলে এক পর্যায়ে রবিউল তার স্ত্রী আসরিফাকে বেধড়ক মারধর করেন। পরে সন্ধ্যার দিকে প্রতিবেশীরা আসরিফার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রংপুর মেট্রো পলিটন পুলিশের মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বলেন, ঘটনার পর স্বামী রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply