রংপুরে গ্রেফতার ২৩ আসামি কারাগারে

নিউজ ডেস্ক:

রংপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদক ও ধর্ষণ চেষ্টা মামলার আসামি রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড ডিবি) আলতাফ হোসেন জানান, বুধবার রাতে মহানগরীর গুলাল বুদাই থেকে ফেনসিডিলসহ শরিফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে তাজহাট থেকে ইয়াবাসহ রাসেল মিয়া ও নাজমুল হককে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, রংপুর মহানগরীর ধাপ এলাকা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক জাফর ইকবালকে গ্রেফতার করা হয়। অপরদিকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত কোতোয়ালি থানায় তিনজন, তাজহাট থানায় পাঁচজন, মাহিগঞ্জ থানায় দুইজন, হারাগাছ থানায় তিনজন ও হাজিরহাট থানায় ছয়জনসহ ১৯ আসামিকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।