রংপুরে ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক অফিস সহকারী শহিদুলকে পঞ্চগড়ে বদলি

রংপুর অফিস:

রংপুর সদর উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার শহিদুল ইসলামকে দুদুক ঘুষের টাকা সহ হাতেনাতে আটক করার পর অবশেষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শিক্ষা অফিসে বদলি করা হয়েছে।

গত (২৩ অক্টোবর) রবিবার বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম সাক্ষরিত এক পত্রে এই আদেশ দেয়া হয়েছে। আগামী ২৬ অক্টোবরের মধ্যে তাকে বদলীকৃত কর্মস্থানে যোগদান করতে হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন, রংপুর বিভাগীয় উপ-পরিচালক মোঃমুজাহিদুল ইসলাম। তিনি বলেন, প্রশাসনিক কারণে তাকে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত,গত ১৭ অক্টোবর রংপুর সদর উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলামকে ঘুষের টাকা সহ হাতেনাতে আটক করে রংপুর দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তাকে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিকের কাছে হস্তান্তর করা হয়।

রংপুরের দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, আমরা অভিযানে তাকে টাকাসহ আটক করেছি। মামলার অনুমোদনের জন্য ফাইল ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন হলেই প্রক্রিয়া শুরু হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply