
নিউজ ডেস্ক:
চাকরির প্রলোভন দেখিয়ে অসহায় মানুষের কাজ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব-১৩ একটি দল।
গতকাল রোববার দিবাগত রাতে নীলফামারী জেলার মাষ্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ সহকারী পরিচালক মিডিয়া এএসপি আল-আমীন সরকার জানান, প্রতারক রফিকুল ইসলাম টাকার বিনিময়ে চাকরি প্রত্যাশীদের সরকারি চাকরি দেয়ার নাম করে ভুয়া নিয়োগপত্র করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া নিয়োগপত্র প্রদান করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নীলফামারী সদর থানায় প্রতারণার মামলা রয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার