রংপুরে চোরের ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা, আটক ১

নিউজ ডেস্ক:

চোরের ছবি তোলায় রংপুরের জনপ্রিয় ডিআরবি টিভি ডট লাইভ (অনলাইন টিভি) এর স্টাফ রিপোর্টার সুমন খানের ওপর অতর্কিত হামলা চালায় এক ব্যক্তি। এ ঘটনায় তানভীর হাসান আরজু নামে ওই হামলাককারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শনিবার (৮ মে) বিকেলে নগরীর রাজা রামমোহন রায় মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে চোর চক্রের এক সক্রিয় সদস্যকে উপস্থিত লোকজন হাতেনাতে আটক করে। এসময় সেই চোরের ছবি তোলার জন্য ডিআরবি টিভির সাংবাদিক সুমন সরকার মোবাইল ফোন বের করলে তানভীর হাসান আরজু নামের ব্যক্তি অতর্কিত হামলা চালায়।এতে মাথায় ও কানে আঘাতপ্রাপ্ত হন সাংবাদিক সুমন সরকার।

এই ঘটনার পর পরেই ঘটনাস্থলে উপস্থিত হন ডিআরবি টিভির ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য সাংবাদিকেরা। পরে হামলাকারী ব্যক্তিকে রংপুর মেট্রোপলিটন এর কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় ডিআরবি টিভির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার মিম জানান, এই ঘটনার সময় আমি সেই স্থানে উপস্থিত ছিলাম না। ঘটনা জানার পরেই আমি ঘটনাস্থলে এসে পুলিশ কে জানাই এবং পুলিশ সেই হামলাকারীকে আটক করে।এই নেক্কার জনক ঘটনা কোন ভাবেই মেনে নেয়া যায় না। ডিআরবি কর্তৃপক্ষ হামলাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সূত্র: ডিআরবি

এম২৪নিউজ/আখতার

Leave a Reply