
নিউজ ডেস্ক:
রংপুরে এক ছাত্রীনিবাসের এক রুম থেকে হাতে নাতে ধরা পড়ে একজন ছেলে শিক্ষার্থী। তাদের বাড়ী মিঠাপুকুরে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেজে এ ঘটনার চিত্র তুলে ধরে একটি পোষ্ট করেছে (BRUR Campus)।
পোষ্টটি হুবহু তুলে ধরা হলো-
আজ সন্ধ্যায় ঐশি ছাত্রীনিবাসের একটি রুম থেকে হাতে নাতে ধরা পরে একজন ছেলে। জানা যায় ওই মেসেরই একজন মেয়ের সাথে সরাসি ঢুকে পড়ে সে। পরবর্তীতে মেসের আরেকজন বর্ডার ওই ছেলে-মেয়েকে এক রুমে দেখতে পারে এবং বিষয়টি বাকিদের অবহিত করে। মেয়েটি (বিলকিস, মিঠাপুকুর) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী এবং ছেলে(মিঠাপুকুর) ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। তাদের মাঝে একাডেমিক ব্যবধান থাকলেও জানা যায় তারা সমবয়সী এবং তাদের সম্পর্ক হচ্ছে প্রেমিক-প্রেমিকা।
পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে প্রক্টর মহাদয় সেখানে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
বিষয়টি দুই পরিবারকে জানানো হলে উভয় পরিবার তাদের বিয়ে জন্য সম্মতি জানায়।

এম২৪নিউজ/আখতার