
নিউজ ডেস্ক:
রংপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে রমেশ চন্দ্র (৫৫) নামে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। রবিবার বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের যোগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রংপুর কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ওই গ্রামের রমেশ চন্দ্রের সঙ্গে প্রতিবেশী শ্যামল চন্দ্র ও সুধীর চন্দ্রের ৫৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়পক্ষের দায়ের করা কয়েকটি মামলা আদালতে চলমান রয়েছে। এর মধ্যে রবিবার বিকেলে জমি দখল নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রমেশ চন্দ্র(৫৫) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ১২ জন আহত হন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার