রংপুরে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক:

রংপুরে অনুমতি ছাড়া বিক্ষোভ-মিছিল করায় জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে নগরীর জুম্মাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, অনুমতি ছাড়াই দুপুরে নগরীর ভাঙ্গা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। পরে সদর উপজেলা থেকে আরো একটি মিছিল বের করা হলে বাধা দেয় পুলিশ। এ সময় মিছিল থেকে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীরা আটক করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান জানান, অনুমতি ছাড়া মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ ঘটনায় জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply