রংপুরে জুতার কারিগর সম্প্রদায়ের মানুষের হাতে মানবিক সহায়তা তুলে দিলেন জেলা প্রশাসক

রংপুর অফিস:

জুতার কারিগর সম্প্রদায়ের মানুষের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছেন রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।

আজ (২৬ এপ্রিল) বিকেল ৪ টায় রংপুরের কালেক্টরেট সুরভি উদ্যানে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। করোনাকালীন সময়ে দুস্থ অবস্থায় থাকা বিভিন্ন পেশাজীবিদের মাঝে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হবে।

রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় কর্মরত জুতার কারিগর সম্প্রদায়ের মানুষের মাঝে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়।

আজ মোট ১০০ জন জুতার কারিগর সম্প্রদায়ের মানুষের মাঝে ৫০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply