
নিউজ ডেস্ক:
রংপুর মহানগরীর রবার্টসনগঞ্জে একটি গোডাউন থেকে অবৈধভাবে মজুদ রাখা ৬৪৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় ব্যবসায়ী ইরফানুল হাসান সুমন কে আটক করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি দিবি উজ্জল প্রসাদ পাঠক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নগরীর একটি গোডাউনে অভিযান চালিয়ে টিসিবির ৬৪৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
এসব মালামাল এরফান হাসান সুমন নামের এক চিপস ব্যবসায়ী টিসিবির ডিলার নয়ন পারভেজের কাছ থেকে ক্রয় করে বেশি দামে কালোবাজারে বিক্রি করছিলেন। পুলিশ-ব্যবসায়ী সুমনকে আটক করেছে। এছাড়াও ডিলার নয়ন পারভেজের ভাই রাব্বি হাসানকেও খুঁজছে।
সূত্র: যমুনা।