রংপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজ ডেস্ক:

রংপুরে ট্রাকের ধাক্কায় শিমুল ও সোহেল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে নগরীর ধর্মদাস বারোআওলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রংপুর মেট্টোপলিটন তাজহাট থানার ওসি আক্তারুজ্জামান প্রধান জানান, শুক্রবার বিকেলে রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক সামনে থাকা মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।

মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়লে দুই মোটরসাইকেল আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের পরিচয় জানা যায়নি। ট্রাকটি আটক করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply