
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর ট্রাকের চাপায় রাশিদা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে রংপুর নগরীর ঢাকা-রংপুর মহাসড়কের ট্রাক স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানাগেছে, নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার মজিবর রহমানের স্ত্রী রাশিদা বেগম ছেলে মিলুর মটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ট্রাকস্ট্যান্ডের নিকট এলে মটর সাইকেল থেকে পড়ে যায় রাশিদা বেগম। এসময় পিছন দিকে থেকে আসা (ঢাকা মেট্রো-ট ১৮-৪৭৪৭) নম্বরের একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিযে লাশ উদ্ধার করে। কোতয়ালি থানার এসআই মোর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালককে আটকের চেষ্টা চলছে।

এম২৪নিউজ/আখতার।