রংপুরে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ ৬ জন গ্রেফতার

নিউজ ডেস্ক:

রংপুরে মাদক ও দালালচক্রের সক্রিয় সদস্যসহ মোট ৬ জন আসামী গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর অপারেশন কর্মপরিকল্পনায় মহানগরীর বিভিন্ন এলাকায় ২ টি মাদক বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৭ বোতল ফেন্সিডিল, ১০টি ইয়াবা ট্যাবলেট এবং দালালচক্রের সক্রিয় ৩ জন সদস্যসহ ৬ জন আসামীকে গ্রেফতার করেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে এসআই নিরস্ত্র গোলাম মোর্শেদ, সঙ্গীয় এসআই (নিঃ) আবু সাইয়ুম তালুকদার, এসআই (নি:) তছলিম উদ্দিন আহমেদ, এসআই (নিঃ) নাজমুল ইসলাম, এএসআই (নিঃ) আলতাব হোসেন এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় রংপুর মহানগরীতে মাদক বিরোধী অভিযানকালে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানাধীন ২৮ নং ওয়ার্ডস্থ আশরতপুর ঈদগাহপাড়াস্থ টুকু মিয়ার পুত্র মানিক মিয়া (৩৫) কে তার বসতবাড়ীর প্রধান প্রবেশ পথের সামনে থেকে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তাজহাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

অন্যদিকে এসআই (নিঃ) গোলাম মোর্শেদ এর নেতৃত্বে এসআই (নিঃ) নাজমুল ইসলাম, এসআই (নিঃ) আবু ছাইয়ৃম তালুকদার এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কোতয়ালী থানাধীন ২০ নং ওয়ার্ডস্থ উত্তর মুন্সিপাড়া, কোর্ট দশতলা বিল্ডিং এর গলি থেকে আলতাবুর রহমানের পুত্র আতিকুর রহমান সমুন (৩৫) এর বসত বাড়ীর ভিতরে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুইজন কে গ্রেফতার করেছে।

একই ঘটনায় নগরীর দেওডোবা কামারপারর মৃত. মনসুর আলীর পুত্র জয়নাল আবেদীন জাদু (৪২) কে আটক করেছে ডিবি পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। অপরদিকে গতকাল (২১শে ফেব্রুয়ারি) রংপুর মহানগরী বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ১ জন মাদকসেবী এবং রংপুর মহানগরীতে বিভিন্ন হাসপালের সামনে থেকে রোগীদের চিকিৎসা প্রদানে বাধা প্রদানকারী দালাল সদস্যের ২ সদস্যসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।

যে কোন অপরাধ দমনে মুঠোফোন নম্বর (০১৩২০-০৭৩৬৬১) তথ্য দিয়ে সহায়তা করায় প্রত্যয় ব্যক্ত করেছেন গোয়েন্দা বিভাগ ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply