রংপুরে তিনদিনে আড়াই লক্ষ টাকা জরিমানা, ২৬০ মামলা

রংপুর অফিস:

সরকার ঘোষিত চলমান সর্বাত্মক লকডাউনে রংপুরে গত তিন দিনে ২৬০ টি মামলা এবং ২ লাখ ৪৩ হাজার ২৪৫ টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত।গতকাল শনিবার রংপুরে অভিযান চালিয়ে ১০৬টি মামলা দায়ের করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ৬২ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এর মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় ৬৪টি মামলায় ২০ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও আট উপজেলায় আটজন সহকারী কমিশনার (ভূমি) ও আটজন উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪৪টি মামলা করেছেন। এসব মামলায় ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।

দ্বিতীয় দিনে মোট ১১৬টি মামলায় ৪৩ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকাতে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫৮টি মামলায় ও ১৫ হাজার ৪৫০ টাকা জরিমানা এবং আট উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা আরও ৫৮টি মামলায় ২৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন।

এর আগের দিন বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন এলাকায় আইন অমান্য করায় ৩৮টি মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালত। এসব মামলার একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২২ হাজার ৬৪৫ টাকা জরিমানা করা হয়েছে।

রংপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম জানান, প্রতিদিন আট জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেনাবাহীনি, বিজিবি, র‌্যাব ও পুলিশ মানুষকে সচেতন করতে কাজ করছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি উপ-পুলিশ কমিশনার ফারুক আহমেদ বলেন, আমরা বিভিন্ন জায়গায় চেক পোষ্ট বসিয়েছি। মানুষকে সচেতন করতে কাজ করছি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply