
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর মহানগরীতে মেট্রোপলিটন কোতোয়ালি থানার দারোগা এসআই রাজ্জাকের বাসায় চুরি করেছে বে-রসিক চোর। এঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরও হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ দুই যুবককে জিজ্ঞাসা বাদ করার জন্য আটক করেছে। গত বুধবার দিবাগত রাতে চুরি হলেও গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি প্রকাশ পেলে নগরী জুড়ে সাধারণ মানুষের মুখরোচক আলোচনায় পরিণত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর বুধবার দিবাগত রাতে নগরীর কেরানী পাড়াস্থ, এসআই রাজ্জাক নামে এক পুলিশের ভাড়াবাড়ি থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও একটি মোবাইল ফোনের মেমরি কার্ড চুরি হয়েছে বলে রংপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানার পুলিশ ওই বাড়ির পাশে রোজার ও রেজভি নামের দুই যুবককে সকাল আনুমানিক দশটার দিকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয় থানার ওসি আব্দুর রশিদ এর সাথে মোবাইল যোগাযোগ করলে তার ফোনটি দীর্ঘ সময় বন্ধ পাওয়া যায়। আটক কৃত যুবকের পরিবারের দাবি তারা কখনো এই চুরির সাথে জড়িত নয় তাদের অযাথা হয়রানী করার জন্য আটক করেছে।
অভিযোগকারী এসআই রাজ্জাকের সাথে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি জানান যে, একলক্ষ পঞ্চাশ হাজার টাকা তিনি স্টিল ফাইল কেবিনেটে চাবি দিয়ে রেখেছিলেন। গভীর রাতে চোর লোহার গ্রিলভেঙ্গে ঘড়ের ভিতরে প্রবেশ করে তাদের চাবি দিয়ে ফাউল কেবিনেট খুলে উক্ত পরিমান টাকা ও একটি মেমোরি কার্ড চুরি করে নিয়ে যায়। ঘুম থেকে জাগার পড়ে ঘটনাটি আমার নজরে আসে। তবে এতগুলি টাকা কিভাবে এবং কেন আপনার বাড়িতে রাখা হয়েছে তা জানতে চাওয়া হলে তিনি এই টাকা লোন করেছেন বলে জানান।
এব্যাপরে ডিসি ক্রাইম শহিদুল্লা মারুফ বলেন, যে ঘটনাটি ঘটেছে আমরা তদন্ত করে দেখছি যাতে নির অপরাধী কোন ব্যক্তি শাস্তি না পায়।
এম২৪নিউজ/আখতার