
নিউজ ডেস্ক:
রংপুরে পরিমাণে কম দেয়ার দায়ে দুটি পেট্রোল পাম্পকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন পীরগাছার সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা ফেরদৌস।
পীরগাছার সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা ফেরদৌস জানান, দুটি পেট্রোল পাম্পে কম পরিমাণে জ্বালানি দেয়ার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া সোহেল অ্যান্ড সোহাগ ফিলিং স্টেশন ও চৌধুরানী ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক আহমেদ হোসেন।