
নিউজ ডেস্ক:
কুড়িগ্রামে এক প্রসূতি দুই মাথা বিশিষ্ট এক শিশুর জন্ম দিয়েছেন। রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির জন্ম হয়।
আফরোজা বেগম নামে ঐ প্রসূতি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেকান্দার আলীর স্ত্রী। এটাই তাদের প্রথম সন্তান।
জানা গেছে, শনিবার (২৩ অক্টোবর) রাতে এ দম্পতি কুড়িগ্রামের একটি ডায়গনিস্টিক সেন্টারে পরীক্ষা করে জানতে পারেন আফরোজা বেগমের গর্ভে দুই মাথাবিশিষ্ট সন্তান রয়েছে। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে রোববার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে ঐ নবজাতকের জন্ম হয়।
এ বিষয়ে মোগলবাসা ইউনিয়নের মেম্বার মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার ওয়ার্ডের মুদি ব্যবসায়ী সেকেন্দার আলীর স্ত্রী দুটি মাথা বিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম দিয়েছে। সন্তান ও মা দুইজনই সুস্থ আছে বলে জানতে পেরেছি। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার