রংপুরে দৈনিক ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক:

রংপুরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার প্রতি স্মৃতিচারণ করে দৈনিক ইত্তেফাকের ৬৮বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ( ২৪ডিসেম্বর) রংপুর চেস্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে বর্ষপূতি অনুষ্ঠানের আয়োজন করে রংপুর অফিস।

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন,পাকিস্তানের২৪ বছরের ইতিহাসে শাসন, শোষন-নিপীড়ন-র্যিাতনেরঅসহ্য অসনহীয় বাংঙ্গালী জাতীর স্বাধীনতার সৃতি আজও বহন করে চলছে দৈনিক ইত্তেফাক। আরো বলেন, শত প্রতিকুলতা আর চাপের মুখো মুখি হয়েও আজও কালের স্বক্ষী হয়ে আছে এই পত্রিকাটি।

স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানের শুরুতে দৈনিক ইত্তেফাক স্টাফ রিপোর্টার রংপুর গোলাম মোস্তফা আনছারীর সভাপতিত্বে ও ফটো সাংবাদিক রংপুর এম.মিরু সরকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা এবং বিশেষ অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈশাখী টিভি রংপুর প্রতিনিধি আফতাব হোসেন, যমুনা টিভিও দৈনিক নয়া দিগন্তের রংপুর অফিস প্রধান এমাজাহার মান্নান, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এর সভাপতি মমিনুল ইসলাম রিপন , মোহনা টিভি স্টাফ রিপোর্টার রংপুর শফিউল করীম, দৈনিক ইত্তেফাক পীরগঞ্জ সংবাদদাতা মোঃ সাদা মিয়া, গঙ্গাচড়া সংবাদদাতা কমল কান্ত রায়, মিঠাপুকুর সংবাদদাতা মোঃ শামীম আখতার, পীরগাছা সংবাদদাতা মোঃ আমিনুল ইসলাম জুয়েল, লালমনিরহাট জেলার আদিতমারি সংবাদদাতা মোঃ সুলতান হোসেন বেরোবি সংবাদ দাতা মোবাশ্বের হোসেন রপ্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্য অতিথিগণ কেক কাটেন।

এম২৪নিউজ/আখতার