রংপুরে ধর্ষণে গৃহকর্মী অন্তঃসত্ত্বা, ১৩ বছর পর গৃহকর্তার যাবজ্জীবন

নিউজ ডেস্ক:

রংপুরে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় ১৩ বছর পর গৃহকর্তা নয়া মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে  রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত নয়া মিয়া পলাতক রয়েছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, রংপুরের পীরগাছা উপজেলার ফকিরান এলাকার নয়া মিয়ার বাড়িতে কাজ করতো ওই কিশোরী। ২০০৭ সালের ১৪ এপ্রিল তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে নয়া মিয়া। এ ঘটনায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ওই বছরের ২১ অক্টোবর পীরগাছা থানায় মামলা করেন ধর্ষণের শিকার কিশোরী। দীর্ঘ ১৩ বছর পর মঙ্গলবার ধর্ষক নয়া মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, জামিনে থাকা অবস্থায় নয়া মিয়া কিছুদিন আদালতে হাজিরা দিয়েছিলেন। রায় ঘোষণার দিন তিনি পলাতক ছিলেন। দেরিতে হলেও ধর্ষকের সাজা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী।

এম২৪নিউজ/আখতার