রংপুরে ধর্ষণ মামলার আসামিসহ ১৪ ছাত্রলীগ নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক:

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রংপুরে ছাত্রলীগের ১৪ নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (২০ আগস্ট) রাতে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক একেএম তানিম আহসান চপলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন রংপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি বেলাল হোসেন আপেল ও ইয়াসিন আরাফাত শুভ, বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস তুফান ও ময়নুল ইসলাম শাকিল, পীরগাছা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রায়হান সরকার, গঙ্গাচড়া উপজেলা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য রেজোয়ান রিংকু, পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সোহান মিয়া, তাম্বুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান মানিক, কৈকুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন মোল্লা, গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের সহসভাপতি আল মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আরমান খান, দফতর সম্পাদক রাশেদ খান আবির এবং বড়বিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাগর ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের স্ব-স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে।

ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া ১৪ জনের মধ্যে ইয়াসিন আরাফাত শুভ গৃহবধূ ধর্ষণ করার মামলার আসামি। ২৬ জুন রাতে পীরগঞ্জ থানায় ইয়াছিন আরাফাত শুভকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন এক গৃহবধূ। ইত্তেফাক

এম২৪নিউজ/আখতার

Leave a Reply