রংপুরে নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, অর্থদণ্ড

নিউজ ডেস্ক:

রংপুরে নকল পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ভিক্সল, হারপিক ও স্যাভলনসহ বিভিন্ন প্রসাধনী ও তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির মালিককে অর্থদন্ডাদেশ দেয়া হয়।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে রংপুর নগরীর খাসবাগ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এতে সহযোগিতা করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

এ ব্যপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খাসবাগ এলাকায় নকল ভিক্সল, হারপিক, স্যাভলন প্রভৃতি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অনুমোদনহীন ওই কারখানায় নকল পণ্য উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।