
নিউজ ডেস্ক:
রংপুরে এবার নকল প্রসাধনী সামগ্রীর কারখানার সন্ধান পেয়েছে মহানগর পুলিশের গোয়ান্দা বিভাগ। একটি গোপন কারখানা থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরীর মেশিনসহ এর মালিক মিথুন মিয়াকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে নগরীর তিন মাথার পশ্চিম খাসবাগ মহল্লার একটি টিনশেড বাড়িতে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়। এসময় ওই বাড়ির একটি গোপন কক্ষে প্রসাধনী তৈরির মেশিনপত্র, কাঁচামাল ও নামিদামি ব্র্যান্ডের নকল ১২ প্রকার প্রসাধনী সামগ্রি উদ্ধার করে।
জানা গেছে, নগরীর খাসবাগ এলাকার ময়েন উদ্দিনের ছেলে মিথুন মিয়া এক বছরের বেশি সময় ধরে নকল প্রসাধনি তৈরি করে বাজারজাত করে আসছিল।
সোমবার বিকেলে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মিথুন মিয়ার নিজ বাসা ও ভাড়া করা গোডাউনে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ দেশি- বিদেশি ব্রান্ডের পাউডার, ভ্যাসলিন, ফেসওয়াস, নারিকেল তেল, আতরসহ বিভিন্ন নকল কসমেটিক্স পণ্য উদ্ধার করা হয়। যার মূল্য ছয় লক্ষ টাকার ও বেশি।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা নির্বাহী ম্যাজিস্টেট আফরিন জাহান।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক জানান, গ্রেফতার হওয়া মিথুন গোপনে শ্রমিক এনে রাতের বেলা এসব সামগ্রী তৈরী করে উত্তগরবঙ্গের বিভিন্ন জেলা উপজেলায় পাইকারী বিক্রি করতো।
