
রংপুর অফিস:
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক বিপুল পরিমানে নকল মুরাদ বিড়ি ও নকল সাদৃশ্য জাল ব্যান্ডরোল উদ্ধার ও ১ জন গ্রেফতার করেছে। যার আনুমানিক মুল্য প্রায় তিন লক্ষ টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ ফারুক আহমেদ এর অপারেশন এক প্রেস বার্তায় জানান, নগরীর ফায়ার সার্ভিস মোড়ে এসএ পরিবহন পার্সেল অফিসের সামনে চলাচলের পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে মুরাদ বিড়ি নামক বিড়ি উৎপাদন, মজুদ এবং নকল সাদৃশ্য জাল ব্যান্ডরোল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আজাদ মিয়া (৪৫), পিতা-মৃত সেরাজ মিয়া, মাতা-মৃত আলেমা বেগম, সাং-চান্দকুঠি ওয়ার্ড নং-৪, থানা-হারাগাছ, মহানগর রংপুর।
উদ্ধারকৃত জাল ব্যান্ডরোল মোট ০৬ (ছয়) টি কার্টুনে মোট ৪৬৫ বান্ডিল, প্রতি বান্ডিলে ২০ প্যাকেট করে মোট নয় হাজার তিনশত প্যাকেট। প্রতি প্যাকেটের গায়ে এক টি করে জাল সদৃশ্য ব্যান্ডরোল সংযুক্ত আছে যার মুল্য নব্বই হাজার তিনশত তিন টাকা, মোট বিড়ির মূল্য এক লক্ষ সাতষট্টি হাজার চারশত টাকা, প্রতিটি বিড়ির প্যাকেটের গায়ে মুরাদ বিড়ি ও নিবন্ধন নং-০০২৮৭৮১৪৩- ১০০১-১০০১ লেখা আছে।
উল্লেখ্য যে, উক্ত ব্যান্ডরোলগুলো সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তৈরী করা হয়েছিল ।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আরপিএমপি রংপুর কোতয়ালী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক/২৫-ক(খ) ধারায় মামলা দায়েরের হয়েছে।
এম২৪নিউজ/আখতার