রংপুরে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুরে নব-নির্বাচিত ৪ জন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রংপুর সদরের ৩ টি ও তারাগঞ্জের ১ টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।

জেলা প্রশাসক শপথ বাক্য পাঠ করানোর পাশাপাশি নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের আরো আন্তরিকতার সাথে সরকারি সেবা জনগণের দোড়গোয় পৌছে দেয়ার আহ্বান জানান। শপথ গ্রহণ কার্যক্রম শেষে জেলা প্রশাসক নব-নির্বাচিত চেয়ারম্যানগণকে ফুলেল শুভেচ্ছা জানান।

শপথ গ্রহণ করেন চন্দনপাট ইউনিয়নের আমিনুল ইসলাম, সদ্যপুস্করনি ইউনিয়নের সোহেল রানা, হরিদেবপুর ইউনিয়নের ইকবাল হোসেন, তারাগঞ্জরে আলমপুরের উপ-নির্বাচনের বিজয়ী চেয়ারম্যান দেলোয়ার হোসেন।

এছাড়া সদরের ৯ জন মহিলা সদস্য ও ২৭ জন সাধারণ সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি ।

অনুষ্ঠানে ডিডিএলজি সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরাফাত রহমান ,জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ আহমেদ, মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য পারভিন আক্তার, এ্যাড শাহানা রহমান.মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিনসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার