
নিউজ ডেস্ক:
রংপুর মহানগরীর হাজিরহাটে রংপুর-দিনাজপুর মহাসড়ক নাইট কোচের ধাক্কায় গুরুতর আহত এএসআই আরিফুজ্জামান মারা গেছেন।
আজ বুধবার (৬ অক্টোবর) রাত সাড়ে বারোটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত আরিফুজ্জামান রংপুর জেলার সদর থানায় কর্মরত ছিলেন। তিনি রাত সাড়ে দশটার দিকে মোটরসাইকেলে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে ঢাকাগামী একটি নাইটকোচ তাকে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ খবর লেখা পর্যন্ত পুলিশ নাইট কোচটিকে আটক করতে পারে নি। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার