রংপুরে নিখোঁজের ২৭দিন পর স্যাপ্টি ট্যাংকের ভিতর থেকে শিশুর লাশ উদ্ধার

রংপুর অফিস:

রংপুর নগরীতে নিখোঁজের ২৭ দিন পর স্যাপ্টি ট্যাংকের ভিতর সিমান বাবু (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে রংপুর মহানগরীর ২৪নং ওয়ার্ডের রবার্টন্সগঞ্জ তাঁতিপাড়ায় নানা বাড়ির পাশের এক নির্মাণাধীন ভবনের স্যাপ্টি ট্যাংকের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত সিমান বাবু লালমনিরহাটের বাসিন্দা রাজমিস্ত্রী বেল্লাল মিয়ার ছেলে। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সিমান।

সিমানের মা দ্বিতীয় স্বামীকে নিয়ে ঢাকায় অবস্থান করার ফলে এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সিমানের নানা আব্দুস সালাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিমানের বাবা লালমনিরহাটে থাকেন। মা শাপলা খাতুন ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। আর সিমান তার নানা বাড়ি রংপুর মহানগরীর ২৪নং ওয়ার্ডের তাঁতিপাড়ায় থাকতো। গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সিমান।

ঠিক ২৭ দিন পর গতকাল শনিবার বেলা ১১টায় অত্র এলাকায় বিদ্যুৎ না থাকায় নির্মানাধিন বাড়ির কাজে ব্যবহারের জন্য স্যাপ্টি ট্যাংকি থেকে পানি তুলতে গিয়ে শ্রমিকরা শিশুটির লাশ দেখতে পায়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেলা ২টায় সিমানের লাশ উদ্ধার করে। পরে সিমানের নানা তার পরনের কাপড় ও জুতা দেখে মরদেহ শনাক্ত করেন।

কোতয়াীল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রকৃত বিষয়টি খতিয়ে দেখছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply