
স্টাফ রিপোর্টার:
রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগের পরীক্ষায় ৩ জন ভুয়া পরীক্ষার্থীকে আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) শনিবার নিয়োগের ভাইভা পরীক্ষায় এ ঘটনা ঘটে।
ভুয়া পরীক্ষার্থীরা হলেন মিঠাপুকুর উপজেলার ভাংনি পূর্বপাড়া গ্রামের সুশান্ত কুমার, গংগাচড়া উপজেলার লাবনীদাস গ্রামের মেঘনাথ চন্দ্র রায় এবং রংপুর সদর উপজেলার গকুলপুর গ্রামের রাকিবুজ্জামান।
মোবাইল কোর্টের মাধ্যমে এদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রংপুর জেলা প্রশাসনেরর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এ মোবাইল কোর্ট পরিচালনা করে
রংপুর জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির দুইটি ক্যাটাগরিতে নিয়োগের লক্ষ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এম২৪নিউজ/আখতার