
নিউজ ডেস্ক:
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে নৈশ কোচের ধাক্কায় সতীশ চন্দ্র নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সতীশ চন্দ্রের বাড়ি কলাবাড়ি এলাকায়। তিনি সতীশ চন্দ্র হোমিও চিকিৎসক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান।
ওসি জানান, হোমিও চিকিৎসক সতীশ চন্দ্র রাত ১০টার পর ফার্মেসি বন্ধ করে সাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শী না থাকায় ধারণা করা হচ্ছে, নৈশ কোচের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পথচারীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিচয় নিশ্চিত করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এম২৪নিউজ/আখতার