
রংপুর অফিস:
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় পুলিশের অভিযানের পর তাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । এ ঘটনায় উত্তেজিত জনতা থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ, পলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া,পুলিশ রাবার বুলেট টিআরসেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় কমপক্ষে ৫০ বিক্ষুব্ধ এলাকাবাসী আহত হয়েছে। পুলিশের দুটি গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হারাগাছ পৌর এলাকার নতুন বাজার বছিবানিয়ার তেপথি মোড়ে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। নিহত তাজুল ইসলাম হারাগাছ পৌর এলাকার দালালহাট নয়াটারী গ্রামের বাসিন্দা।

এলাকাবাসীর অভিযোগ, সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় রংপুরের হারাগাছ নতুন বাজার পাকার মাথায় মৃত শাখাওয়াত হোসেনের ছেলে তাজুল ইসলামকে মাদক ব্যবসায়ী সন্দেহে আটক করে পুলিশ। পরে পুলিশ তাকে হ্যান্ডকাফ পরায়। একপর্যায়ে পুলিশের নির্যাতনে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। ঘটনা জানাজানি হলে হাজার-হাজার জনতা হারাগাছ থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। পুলিশ জনতাকে ছত্র ভঙ্গ করতে ফাঁকা গুলি, রাবার বুলেট ও লাঠিচার্জ করে। রংপুর থেকে আসা বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌনে ১১টায়) জনতার বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মারুফ হোসেন। তিনি বলেন, ‘কীভাবে তার মৃত্যু হয়েছে জানতে তদন্ত করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
স্থানীয়রা আরো জানান, সোমবার সন্ধ্যার পর হারাগাছ পৌর এলাকার নতুন বাজার বছিবানিয়ার তেপথি মোড়ে অভিযানে যায় হারাগাছ থানা পুলিশ। এসময় তাজুল ইসলামকে মাদকসহ আটকের পর মারধর করে পুলিশ। এসময় ধাক্কায় পাশে দেয়ালে ধাক্ক লেগে ঘটনাস্থলেই মারা যায় তাজুল।এ ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত র্যাবও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, তাজুল হেরোইন সেবন করছিলেন- এমন খবর পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। তাকে আটকের পর হ্যান্ডকাপ পরানো হলে তিনি মলত্যাগ করে ফেলেন। এ ঘটনার পর পুলিশ তাজুলকে স্থানীয়দের জিম্মায় দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর কিছুক্ষণ পর খবর আসে যে তাজুল মারা গেছে।
এম২৪নিউজ/আখতার