রংপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র ফাইনাল, চ্যাম্পিয়ন সদর ট্রাফিক

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় রংপুর সদর ট্রাফিক।

বৃহস্পতিবার (২১ জানুয়ারী) রংপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, খেলা ধুলা পুলিশের একটি নিয়মিত অংশ। এটা জেলা পুলিশ রংপুরের মাঝে অব্যাহত থাকবে। মুজিব শতবর্ষে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি বিজয়ের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের পরাধীনতার ইতিহাস। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতীয় উপমহাদেশ স্বাধীন হলেও এ ভূ-খণ্ডের বাঙালির স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার তথা মুক্তি আসেনি।

এসময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় চ্যাম্পিয়ন হয় রংপুর সদর ট্রাফিক।

এম২৪নিউজ/আখতার