রংপুরে প্রতারণা ও বালু উত্তোলন মামলায় রসিকের কাউন্সিলর গ্রেফতার

রংপুর অফিস:

রংপুর সিটি করর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন লুতু (৩৫) কে প্রতারণা ও বালু উত্তোলন মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে দুইটি গ্রেফতারি পরোয়ানামূলে মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি মহানগরের হাজিরহাট কামদেবপুর এলাকার মৃত মজিবুর রহমানের পুত্র।

হাজিরহাট মেট্রোপলিটন থানার ওসি রাজিব বসুনিয়া বলেন, রংপুর সিটি করপোরেশনে অটো রিকশার লাইসেন্স দেয়ার কথা বলে তিনি টাকা নিয়েছিলেন। পরবর্তিতে লাইসেন্স দিতে না পারায় ভুক্তভোগী তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের মামলা ছিল। দুটি মামলাই এবছর করা হয়। যার জিআর নং-০৪/২২ ও জিআর নং-৭১/২২। দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply